• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

জিতলো ইংল্যান্ড, সেমির স্বপ্ন টিকে রইলো পাকিস্তানের   

প্রকাশিত: ১২:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জিতলো ইংল্যান্ড, সেমির স্বপ্ন টিকে রইলো পাকিস্তানের   

ইংল্যান্ডের জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন। কলম্বোয় নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইংলিশরা। কিউইদের দেওয়া ১৬০ রানের টার্গেট ছয় উইকেট হারিয়ে টপকে যায় থ্রি লায়ন্সরা।  

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচটার দিকে অধির আগ্রহে তাকিয়ে ছিলো পাকিস্তান। নিউজিল্যান্ড জয় পেলে বিদায় ঘন্টা বাঁজতো তাদের। টস জিতে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড। দলের কোনো ব্যাটসম্যান বড় স্কোর গড়তে পারেনি। কেউ পায়নি হাফসেঞ্চুরি। তারপরও ইংল্যান্ডকে ১৬০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছে কিউইরা। গ্লেন ফিলিপস ২৮ বলে করেছেন ৩৯ রান। ওপেনার টিম সেইফার্টের ব্যাট থেকে এসেছে ২৫ বলে ৩৫ রান। 

জবাব দিতে নেমে শুরুতে বিপর্যয়ে ইংল্যান্ড। ৫৮ রানে হারায় তিন উইকেট। টম ব্যান্টন ও উইল জ্যাকস ম্যাচে ফেরান থ্রি লায়ন্সদের। ৩৩ করেন ব্যান্টন। এক পর্যায়ে তাদের শেষ তিন ওভারে প্রয়োজন ছিলো ৪৩ রান। উইল জ্যাকস ও রেহান আহমেদের অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটিতে সে বাধা টপকে যায় ইংল্যান্ড। জ্যাকস ১৮ বলে ৩২ ও রেহান ৭ বলে ১৯ রান নিয়ে অপরাজিত ছিলেন। 

ইংল্যান্ডের জয়ে খুলেছে সম্ভাবনার দুয়ার। সুপার এইটের গ্রুপ-দুইয়ে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। সেমিফাইনালের জন্য অপেক্ষা বাড়লো কিউইদের। তিন ম্যাচ শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ তিন। পাকিস্তানের পয়েন্ট একটি। শেষ ম্যাচে শ্রীলংকাকে হারাতে পারলে পাকিস্তানেরও পয়েন্ট হবে তিন। লংকানদের বড় ব্যবধানে হারাতে পারলে প্রয়োজনীয় রানরেটের বাধা টপকে সেমিফাইনালে খেলার সম্ভাবনা আছে সালমান আগাদের। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত