• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

আজ শুরু হচ্ছে নারী এশিয়ান কাপ, বাংলাদেশের ম্যাচ কবে-কখন?

প্রকাশিত: ১৫:৪৪, ১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
আজ শুরু হচ্ছে নারী এশিয়ান কাপ, বাংলাদেশের ম্যাচ কবে-কখন?

অস্ট্রেলিয়ায় আজ পর্দা উঠছে নারী এশিয়ান কাপ ফুটবলের। পার্থে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়। বাংলাদেশ প্রথমবার নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলছে।

তিনটি গ্রুপে ১২টি দলের ফুটবলাররা মাতাবেন নারী এশিয়ান কাপ ফুটবলের ২১তম আসর। সিডনি, গোল্ডকোস্ট ও পার্থ, এই তিন ভেন্যুর পাঁচটি মাঠে ২১ মার্চ পর্যন্ত হবে টুর্নামেন্টটি। 

গ্রুপ এ'তে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপাইন। গ্রুপ বি'তে লড়বে উত্তর কোরিয়া, চীন, উজবেকিস্তান ও বাংলাদেশ। গ্রুপ সি'র চার দল জাপান, ভিয়েতনাম, ভারত ও চাইনিজ তাইপে। 

ফিলিপাইনের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় ফিফা নারী বিশ্বকাপের জন্য এশিয়ান যোগ্যতা অর্জনের সুযোগও এই প্রতিযোগিতাটি। টুর্নামেন্টে প্রথমবার খেলার ইতিহাস গড়েছে বাংলাদেশ। 

সিডনিতে কঠোর অনুশীলনে প্রস্তুত হচ্ছে লাল-সবুজের মেয়েরা। ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এফসির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে বাটলারের শিষ্যরা। দলে কোনো গুরুতর চোট নেই, সব খেলোয়াড়ই সম্পূর্ণ সুস্থ আছে বলে নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট। 

আগামী ৩ মার্চ চীনের বিপক্ষে প্রথম মাঠে নামবে বাংলাদেশ। ৬ মার্চ পরের ম্যাচ উত্তর কোরিয়ার বিপক্ষে। পার্থে ৯ মার্চ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলবে মারিয়া, আফঈদারা। 

গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

তারিখ  ম্যাচ ভেন্যু সময় 
৩ মার্চ বাংলাদেশ-চীন  ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম দুপুর ২টা
৬ মার্চ বাংলাদেশ-উত্তর কোরিয়া  ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম সকাল ৮টা
৯ মার্চ বাংলাদেশ-উজবেকিস্তান পার্থ স্টেডিয়াম বিকাল ৩টা

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত