• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কুরআন উপহার দিলেন আসিফ

প্রকাশিত: ১৬:৪০, ১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কুরআন উপহার দিলেন আসিফ

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে পবিত্র কুরআন শরীফ উপহার দিয়েছেন  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর।  শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার পর মিরপুরে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কার্যালয়ে যান সাক্ষাৎ করতে। সাক্ষাৎ শেষে ওই উপহার দেন তিনি।

রবিবার (১ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান।

ভাতৃত্বের জায়গা থেকেই ক্রীড়া প্রতিমন্ত্রীকে এই উপহার দিয়েছেন বলে জানান আসিফ। সেখানে বিশেষ কোনো ইস্যুতে আমিনুল হকের সঙ্গে কথা হয়নি বলেও জানান এই বোর্ড পরিচালক।

এর আগে অক্টোবরে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নতুন বোর্ড গঠন করা হয়। এই বোর্ডকে সেসময়ে অবৈধ বলে মন্তব্য করেছিলেন আমিনুল হক।

তবে ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করতে শোনা যায়নি তাকে। আসিফের বিশ্বাস, নিজের দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টাই করবেন আমিনুল হক।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত