ওয়েস্ট ইন্ডিজের বড় টার্গেট, বাঁচামরার লড়াইয়ে ভারতীয় ব্যাটসম্যানরা
যে দল জিতবে তারাই সেমিফাইনালে খেলবে; এমন বাঁচামরার লড়াইয়ের ম্যাচে ভারতকে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ববিবার (১ মার্চ) রাতে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৯১। ম্যাচ জিততে তাদের প্রয়োজন ৬৬ বলে ১০৫ রান।
ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেছেন রসটন চেস। এছাড়াও, হোল্ডার ৩৭, পাওয়েল ৩৪, হোপ ৩২, হেটমেয়ার করেছেন ২৭ রান। ভারতের হয়ে বোলিংয়ে ২ উইকেট নিয়েছেন বুমরাহ।
এছাড়াও, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের হয়ে স্যামসন ৪৮ এবং সুরিয়াকুমার ১৭ রানে অপরাজিত রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিংয়ে একটি করে উইকেট পেয়েছেন হোল্ডার ও হোসেইন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: