• NEWS PORTAL

  • সোমবার, ০২ মার্চ ২০২৬

ওয়েস্ট ইন্ডিজকে ডুবিয়ে সেমিতে পা রাখলো ভারত

প্রকাশিত: ২৩:১৯, ১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ওয়েস্ট ইন্ডিজকে ডুবিয়ে সেমিতে পা রাখলো ভারত

১৯৬ রানের টার্গেট দিয়ে ভারতকে থামাতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। রবিবার (১ মার্চ) টি-টোয়েন্ট বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে ৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। তাদের মোট সংগ্রহ ১৯ ওভার ২ বলে ১৯৯ রান।

আর এই জয়ে মধ্য দিয়ে সেমিতে ইংল্যান্ডের মুখোমুখী হতে চলেছে সুরিয়াকুমার যাদবের দল। এই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো উইন্ডিজরা।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে ওয়েষ্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেছেন রসটন চেস। এছাড়াও, হোল্ডার ৩৭, পাওয়েল ৩৪, হোপ ৩২, হেটমেয়ার করেছেন ২৭ রান। ভারতের হয়ে বোলিংয়ে ২ উইকেট নিয়েছেন বুমরাহ।

এছাড়াও, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের হয়ে স্যামসন সুন্দর অপরাজিত ৯৭ রান করেছেন। এছাড়াও, তিলক ভার্মা করেছেন ২৭ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিংয়ে হোল্ডার নিয়েছেন ২ উইকেট। এছাড়াও জোসেফ ও হোসেইন পেয়েছেন একটি করে উইকেট।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত