• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

টানা তৃতীয় জয়ে শীর্ষস্থান আরও শক্ত করলো আর্সেনাল

প্রকাশিত: ১১:১২, ৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
টানা তৃতীয় জয়ে শীর্ষস্থান আরও শক্ত করলো আর্সেনাল

টানা তৃতীয় জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান আরও শক্ত করেছে আর্সেনাল। বুধবার (৪ মার্চ) ব্রাইটনের মাঠে তাদের জয় ১-০ গোলে। এই রাউন্ডে ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে নটিংহাম ফরেস্টের সঙ্গে ২-২ গোলে ড্র করে শিরোপার দৌড়ে আরও পিছিয়েছে।

ব্রাইটনের মাঠে ম্যাচের সপ্তম মিনিটে স্বাগতিক গোলরক্ষকের হাস্যকর ভুলে এগিয়ে যায় আর্সেনাল। ডান দিকে একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকেই শট নেন বুকায়ো সাকা। গোলরক্ষক বার্ট ফেরব্রুগেন বল গ্লাভসে না নিয়ে পা দিয়ে আটকানোর চেষ্টা করেন। বল তার পায়ে লেগে চলে যায় জালে।

এরপর লিগ লিডারদের যেন ছন্দ কেটে যায়। প্রথমার্ধে ওই একটি বাদে গোলের জন্য আর কোনো শট নিতে না পারা আর্সেনাল দ্বিতীয়ার্ধেও মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পারে। তবে ব্যবধান বাড়াতে তা যথেষ্ট ছিল না। ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা ম্যানসিটিকে ৭ পয়েন্ট দূরে ঠেলে দিয়েছে গানাররা।

এই রাউন্ডে সিটি ঘরের মাঠে নটিংহামের বিপক্ষে ৩১ মিনিটে অ্যান্টোয়ান সেমেনিওর গোলে এগিয়ে যায়। ৫৬ মিনিটে নটিংহামের মর্গ্যান গিবস-হোয়াইট অতিথি দলকে সমতায় ফেরান। ছয় মিনিটের মধ্যে স্বাগতিকরা রদ্রির গোলে আবার লিড নিলে ৭৬ মিনিটে নটিংহামকে ম্যাচে ফেরান এলিয়ট অ্যান্ডারসন।

একেবারে শেষ মুহূর্তে সিটির সাভিনিয়োর প্রচেষ্টা গোললাইন থেকে ফিরিয়ে দলকে এক পয়েন্ট এনে দেন ডিফেন্ডার মারিলো।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত