• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ফাইনালে যেতে দুই ক্রিকেট পরাশক্তির আগুন লড়াই আজ

প্রকাশিত: ১১:৪৪, ৫ মার্চ ২০২৬

আপডেট: ১১:৫২, ৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ফাইনালে যেতে দুই ক্রিকেট পরাশক্তির আগুন লড়াই আজ

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলার চ্যালেঞ্জ নিয়ে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও স্বাগতিক ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘হাইভোল্টেজ’ ম্যাচটি। 

রেকর্ড তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখা ভারত ও ইংল্যান্ড টানা তৃতীয়বার সেমিফাইনালে মুখোমুখি। ২০২২ সালে জয় পাওয়া ইংল্যান্ড শিরোপায় শেষ করে আসর। ২০২৪-এ প্রতিশোধ নেওয়া ভারত তাদের দ্বিতীয় ট্রফিতে মিশন শেষ করে।

আবারও দুই পরাশক্তির লড়াই। গ্রুপ পর্বে চার ম্যাচেই জেতা ভারত সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ে আত্মবিশ্বাস ফিরে পায়। স্পিন আক্রমণে দলটির ভরসা কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। ব্যাটিংয়ে সাঞ্জু স্যামসন, অধিনায়ক সুর্যকুমার যাদব ও হার্ডিক পান্ডিয়ার দিকে তাকিয়ে স্বাগতিকরা।

গ্রুপ পর্বে ধারাবাহিকতা খুঁজে না পাওয়া ইংল্যান্ড সুপার এইটে শ্রীলংকা, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন। হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন দলটির ব্যাটিংয়ে মূল দুই ভরসা উইল জ্যাক্স ও জস বাটলার। স্পিন আক্রমণও বৈচিত্রময়।

ওয়াংখেড় স্টেডিয়ামে টস গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমে ব্যাটিং করে বড় স্কোর গড়ে চাপ তৈরি করা সম্ভব। দুই দলের টি-টোয়েন্টি পরিসংখ্যানে ভারত বেশ এগিয়ে। ২৯ ম্যাচে ভারত জিতেছে ১৭টি, ইংল্যান্ড ১২টিতে। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত