• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ফাইনালে টস জিতলো নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে ভারত

প্রকাশিত: ১৯:১৭, ৮ মার্চ ২০২৬

আপডেট: ১৯:১৮, ৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ফাইনালে টস জিতলো নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। রবিবার (৮ মার্চ) রাত সাড়ে ৭টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট হাতে দেখা যাবে স্বাগতিক ভারতকে।

জানা যায়, বিশ্বকাপের মঞ্চে সর্বমোট তিনবার মুখোমুখী হলেও কোন ম্যাচে ভারত জয় পায়নি, তিন ম্যাচই জিতেছে নিউজিল্যান্ড। এবার দেখার বিষয়, কিউইরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারে কি না। যদিও, সার্বিক টি-টোয়েন্টির হিসাবে ভারত নিউজিল্যান্ডের চাইতে এগিয়ে।

২০০৭ সালে প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপেই দেখা হয় দুই দলের। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ১০ রানে হারায় নিউজিল্যান্ড। ২০১৬ সালের বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হয় দুই দল। নাগপুরে সুপার টেনের ম্যাচে ভারতকে ৪৭ রানে হারায় কিউইরা। শেষবার ২০২১ বিশ্বকাপে তৃতীয়বারের মতো ভারতের বিপক্ষে ৮ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।

তবে, বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের রেকর্ড না থাকলেও টি–টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারতই। দুই দলের মধ্যে হওয়া ৩০ ম্যাচের ১৬টিতে জয় পেয়েছে ভারত। নিউজিল্যান্ড জিতেছে ১১টিতে। আর ৩টি ম্যাচ টাই হয়েছে। এবার দেখার পালা—মহারণে শেষ হাসি হাসে কোন দল।

ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, কোল ম্যাককনচি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত