• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

নিউজিল্যান্ড ধরাশায়ী, ঘটনাবহুল বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

প্রকাশিত: ২৩:২৯, ৮ মার্চ ২০২৬

আপডেট: ২৩:৩৫, ৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
নিউজিল্যান্ড ধরাশায়ী, ঘটনাবহুল বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৬ সালের আসরের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ধরাশায়ী করে ঘরের মাঠের খেলায় চ্যাম্পিয়ন হলো স্বাগতিক ভারত। সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্যাপ্টেন স্যান্টনার।

প্রথম ইনিংসে ভারত ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে। সুরিয়াকুমার যাদবের নেতৃত্ব দল। ব্যাটিংয়ে নেমে ভারতের হয়ে ৪৬ বলে সর্বোচ্চ ৮৯ রান করেছে সনজু স্যামসন। এছাড়াও, ইশান কিশান ৫৪, অভিষেক শর্মা ৫২ এবং শিভম দুবে অপরাজিত থেকে করেছেন ২৬ রান।

শিরোপা জয়ের লড়াইয়ে কিউইদের প্রয়োজন ১২০ বলে ২৫৬ রান, তখনও হাতে ১০ উইকেট। কিন্তু, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় বোলাদের দাপটে ধরাশায়ী হয় নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। পাহাড়সম ২৫৬ রান তারা করতে গিয়ে মাত্র ১৫৯ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে ৫২ রান করেছেন টিম সিফার্ট, স্যান্টনার ৪৩। অন্যদিকে, ভারতের হয়ে বোলিংয়ে বুমরাহ ৪টি, আর্শদিপ ৩টি ও হারদিক-বরুন-অভিষেক পেয়েছে একটি করে উইকেট।

এদিকে, এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার বদৌলতে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার এবং রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ভারতীয় ক্রিকেট দল। এছাড়াও টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম স্বাগতিক দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্যও তাদের হলো।

এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে মোট ৪ বার মুখোমুখি হলো ভারত ও নিউজিল্যান্ড। পর পর তিনবারই জয় পেয়েছে নিউজিল্যান্ড। তবে, প্রথমবার নিউজিল্যান্ড বিপক্ষে ভারত শুধু জয়ই পায়নি, টু্র্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছে।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত