• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বিশ্বকাপের আক্ষেপ ভুলে মাঠে নামছে বাংলাদেশ, ট্রফি উন্মোচন

প্রকাশিত: ১৬:৪২, ১০ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৪৫, ১০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
বিশ্বকাপের আক্ষেপ ভুলে মাঠে নামছে বাংলাদেশ, ট্রফি উন্মোচন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ডামাডোল শেষ হয়েছে। ভারতের মাটিতে নিরাপত্তা ইস্যুর সমাধান না হওয়ায় এই আসরে খেলতে যায়নি বাংলাদেশ। সেই আক্ষেপ ভুলতে আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে টাইগাররা। আগামীকাল শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডে সিরিজকে সামনে রেখে ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) আনুষ্ঠানিক এই আয়োজনের মাধ্যমে দুই দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আর শাহীন শাহ আফ্রিদির উপস্থিতিতে ট্রফি সবার সামনে তুলে ধরা হয়।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। সিরিজকে সামনে রেখে দুই দলই ভালো ফলপ্রত্যাশী।

স্বাগতিক বাংলাদেশ ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো ফল করতে চায়। অন্যদিকে সফরকারী পাকিস্তানও শক্ত প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করছে।

সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘এ বছর আমাদের অনেকটি ওয়ানডে ম্যাচ আছে। সুতরাং আমরা পরিকল্পনা খুব ভালোভাবে করতে পারব। প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

বুধবার (১১ মার্চ) মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। ১৩ মার্চ দ্বিতীয় এবং ১৫ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে।  মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

তারিখ ম্যাচ সময় ভেন্যু
১১ মার্চ প্রথম ওয়ানডে দুপুর ২টা ১৫ মিরপুর
১৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে দুপুর ২টা ১৫ মিরপুর
১৫ মার্চ তৃতীয় ওয়ানডে দুপুর ২টা ১৫ মিরপুর

 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত