• NEWS PORTAL

  • সোমবার, ২৩ মার্চ ২০২৬

চার মৌসুম পর ম্যানসিটির লিগ কাপ জয়, গার্দিওলার রেকর্ড

প্রকাশিত: ১২:৪৪, ২৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
চার মৌসুম পর ম্যানসিটির লিগ কাপ জয়, গার্দিওলার রেকর্ড

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আত্মবিশ্বাসী শুরুর পর পথ হারিয়ে ফেললো আর্সেনাল। নিকো ও’রেইলির জোড়া গোলে ম্যানচেস্টার সিটি ২-০'তে জিতলো ফাইনাল। চার মৌসুম পর সিটির হাতে উঠলো লিগ কাপ। কোচ হিসেবে পেপ গার্দিওলার সর্বাধিক পাঁচবার জিতলেন এই শিরোপা। 

রবিবার ফাইনালের শুরুটা দারুণ হয় আর্সেনালের। সপ্তম মিনিটে এক আক্রমণেই তিনটি সুযোগ তৈরি করে প্রিমিয়ার লিগ লিডাররা। সিটির জেমস ট্র্যাফোর্ড ছিলেন চীনের প্রাচীর হয়ে। এই ইংলিশ গোলরক্ষক কাই হাভার্টসের পর বুকায়ো সাকার দুটি প্রচেষ্টা রুখে দেন। 

শুরুর চাপ সামলে পাল্টা আক্রমণে যায় সিটি। কিন্তু প্রথমার্ধে প্রতিপক্ষের পরীক্ষা নেওয়ার মতো কিছু করতে পারেনি তারা। ৬০ মিনিটে লক্ষ্যে প্রথম শট রাখে সিটি। আর গোলরক্ষকের ভুলে সেটা থেকেই এগিয়ে যায়। 

ডি-বক্সে বের্নার্দো সিলভার পাস পেয়ে জোরালো শট নেন হায়ান শেহকি। বল গ্লাভসে জমাতে ব্যর্থ হন কেপা আরিসাবালাগা। আলগা বল গোলমুখে পেয়ে হেডে জালে পাঠান ও’রেইলি। চার মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান তরুণ ইংলিশ লেফট-ব্যাক। 

এবার ডান দিক থেকে মাথেউস নুনেসের ক্রস ছয় গজ বক্সে পেয়ে হেডেই গোলটি করেন। ৭৮ মিনিটে আর্সেনালের রিকার্দো কালাফিওরির শট পোস্টে বাধা পাওয়ার ১০ মিনিট পর গাব্রিয়েল জেসুসের হেডও ক্রসবারে প্রতিহত হয়। 

তাতে সবশেষ ২০২০ সালে এফএ কাপ জেতা দলটির শিরোপার অপেক্ষা বাড়িয়ে নবমবার লিগ কাপ জয়ের আনন্দে মাতে সিটি। 

বিভি/এজেড

মন্তব্য করুন: