• NEWS PORTAL

  • সোমবার, ২৩ মার্চ ২০২৬

‘কঠিন পরীক্ষায়’ জিতে রিয়ালকে আরও পেছনে ফেললো বার্সা

প্রকাশিত: ১৩:৩০, ২৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
‘কঠিন পরীক্ষায়’ জিতে রিয়ালকে আরও পেছনে ফেললো বার্সা

ঘরের মাঠে রায়ো ভায়োকানোকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান শক্ত রেখেছে বার্সেলোনা। রবিবার ন্যু ক্যাম্পে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় ১-০ ব্যবধানে। এই জয়ে লিগ টেবিলের দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদকে চার পয়েন্ট দূরে রেখেছে কাতালান জায়ান্টরা। 

গত আগস্টে ভায়োকানোর মাঠে মৌসুমে প্রথম হোঁচট খেয়েছিলো বার্সা। ম্যাচটি ড্র হয়েছিলো ১-১ গোলে। এবার বার্সার মাঠে ফিরতি লেগেও চ্যালেঞ্জ জানায় দলটি। তবে ২৪ মিনিটে কাজের কাজটি করে নেন বার্সার রোনাল্দ আরাউহো। জোয়াও কান্সেলোর কর্নারে হেডে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান উরুগুয়ের ২৭ বছরের এই সেন্টার-ব্যাক। প্রথমার্ধে গোলের জন্য নয়টি শট নেওয়া স্বাগতিকরা বিরতির পরও চাপ ধরে রাখে।

তবে দ্বিতীয়ার্ধের প্রথম ২০ মিনিটে আরও ছয়টি শট নিয়ে তার একটিও লক্ষ্যে রাখতে পারেনি হ্যান্সি ফ্লিকের দল। শেষ ১০ মিনিটে পাল্টা আক্রমণে ভালো কয়েকটি সুযোগ তৈরি করে ভাইয়েকানো। তারাও পারেনি জালে বল পাঠাতে। দারুণ কিছু সেভ করে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পান বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। 

২৯ ম্যাচে ২৪ জয়, এক ড্র ও চার হারে ৭৩ পয়েন্ট নিয়ে চির প্রতিদ্বন্দ্বী রিয়ালকে চার পয়েন্ট দূরে রেখে শীর্ষে বার্সা। সমান ম্যাচে  সাত জয় আর ১১টি করে ড্র ও হারে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৪ নম্বরে ভায়েকানো।

বিভি/এজেড

মন্তব্য করুন: