• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের শিরোপা ধরে রাখার মিশন শুরু, নজর থাকবে সুলিভান ভাইদের দিকে

প্রকাশিত: ১১:০৬, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ১১:০৬, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশের শিরোপা ধরে রাখার মিশন শুরু, নজর থাকবে সুলিভান ভাইদের দিকে

মালদ্বীপে সোমবার শুরু হওয়া সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ শিরোপা ধরে রাখার মিশনে নামবে বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পাকিস্তান। মালের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল পৌনে পাঁচটায় মাঠে গড়াবে 'বি' গ্রুপের ম্যাচটি। 

সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে ২০১৫ সালে প্রথম অংশ নিয়ে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলো বাংলাদেশ। এরপর থেকে অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে মোট সাতবার খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। চ্যাম্পিয়ন একবার, সবশেষ ২০২৪ সালে। চারবার হয়েছে রানার্সআপ। 

সাত দলের লড়াইয়ে মার্ক কক্সের শিষ্যরা 'বি' গ্রুপে আজ পাকিস্তানের বিপক্ষে খেলে ২৮ মার্চ দ্বিতীয় ও শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মোকাবেলা করবে। গ্রুপপর্বে দুই ম্যাচের মধ্যে বাংলাদেশের আসল পরীক্ষা চারবারের শিরোপাজয়ী ভারতের বিপক্ষে। 

তার আগে পাকিস্তানকে হারিয়ে ৩ পয়েন্ট নিতে পারলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

দলের ফরোয়ার্ড মোরশেদ আলী জানিয়েছেন, প্রস্তুতি ভালো। আর প্রথম ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে হওয়ায় সবার মধ্যে একটা জেদ কাজ করছে। এ ম্যাচে যুক্তরাষ্ট্র প্রবাসী দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভানের সঙ্গে ফর্মে থাকা ইংল্যান্ড প্রবাসী ইব্রাহিম নেওয়াজের দিকে বিশেষ নজর থাকবে সমর্থকদের। 

'এ' গ্রুপে স্বাগতিক মালদ্বীপের সঙ্গে আছে শ্রীলংকা, নেপাল ও ভুটান। 

বিভি/এজেড

মন্তব্য করুন: