• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

দুদিন পরই ম্যাচ, দুঃসংবাদ ব্রাজিল ও আর্জেন্টিনা শিবিরে

প্রকাশিত: ১২:০২, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
দুদিন পরই ম্যাচ, দুঃসংবাদ ব্রাজিল ও আর্জেন্টিনা শিবিরে

প্রীতি ম্যাচের আগে দুঃসংবাদ পেলো ব্রাজিল ও আর্জেন্টিনা। চোটের কারণে ব্রাজিল দল থেকে নিজেকে প্রত্যাহার করেছেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস। আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন দুই ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল ও লিওনার্দো বালের্দি। 

ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগালায়েস হাঁটুতে চোট পেয়েছেন। রবিবার ইংলিশ লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২–০ গোলে হারের ম্যাচে চোট পান আর্সেনালের এই ডিফেন্ডার। পুরো সময় মাঠে থাকলেও খেলা শেষে ডান হাঁটুতে ব্যথা পাওয়ার কথা জানান মাগালায়েস।

বিশ্বকাপের প্রস্তুতিতে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ২৬ মার্চ ফ্রান্স এবং ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। ডিফেন্ডার মাগালায়েস দুটি ম্যাচ থেকে ছিটকে গেলেও কোচ কার্লো আনচেলত্তি দলে তার শূণ্যস্থান পূরণ করেননি। 

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুই প্রীতি ম্যাচে ২৬ মার্চ মৌরিতানিয়া, ৩১ মার্চ আফ্রিকার আরেক দেশ জাম্বিয়া প্রতিপক্ষ। দুই ম্যাচ থেকে ছিটকে পড়া রিভার প্লেটের রাইট-ব্যাক গঞ্জালো মন্তিয়েল ও অলিম্পিক মার্সেইয়ের সেন্টার-ব্যাক লিওনার্দো বালের্দির জায়গায় কোচ লিওনেল স্কালোনি অবশ্য রিপ্লেসমেন্ট এনেছেন। 

অ্যাতলেতিকো মাদ্রিদের নাহুয়েল মলিনা ও রিভার প্লেটের লুকাস মার্তিনেস কুয়ার্তি ডাক পেয়েছেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন: