• NEWS PORTAL

  • সোমবার, ৩০ মার্চ ২০২৬

বিশ্বকাপের আগে উড়ছে ফ্রান্স, ব্রাজিলের পর হারালো কলম্বিয়াকেও

প্রকাশিত: ১৫:৪৮, ৩০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
বিশ্বকাপের আগে উড়ছে ফ্রান্স, ব্রাজিলের পর হারালো কলম্বিয়াকেও

বিশ্বকাপের প্রস্তুতিপর্বে ব্রাজিলের পর কলম্বিয়াকে হারালো ফ্রান্স। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই টুর্নামেন্টের আগে নিজেদের বেশ ভালো মতোই যাচাই বাছাই করে নিচ্ছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

গত রাতে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-১ গোলে জয় পায় দু'বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর আগে গত বৃহস্পতিবার কিলিয়ান এমবাপে ও উগো একিটিকের গোলে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়েছিল ফ্রান্স। 

ওই ম্যাচের একাদশের সবাইকে বাইরে রেখে কলম্বিয়ার বিপক্ষে পুরো ভিন্ন একাদশ মাঠে নামান কোচ দিদিয়ের দেশম। কোচের আস্থার প্রতিদানও দেন তার শিষ্যরা। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ২৯ মিনিটে ‘ডেডলক’ ভাঙেন 'দিজিরে দুয়ে। নিচু শটে কলম্বিয়ার জালে বল পাঠান পিএসজির উইঙ্গার। জাতীয় দলের জার্সিতে প্রথম গোল দুয়ের। 

এরপর ব্যবধান বাড়ান মার্কাস থুরাম। ডান দিক থেকে সতীর্থের ক্রসে বক্সের বাইরে জোরাল হেডে গোলটি করেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। বিরতির পর দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করেন দুয়ে। থুরামের পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। 

৭৭ মিনিটে ব্যবধান কমায় কলম্বিয়া। সতীর্থের পাস থেকে বল পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন হামিন্তন কামপাস। থুরামের বদলি হিসেবে নামা এমবাপে ম্যাচ শেষের যোগ করা সময়ে প্রতিপক্ষের জালে বল জড়ান। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত