• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

কেড়ে নেওয়া সেই ট্রফি নিয়েই চ্যাম্পিয়ন প্যারেড করলো সেনেগাল

প্রকাশিত: ১৫:২৭, ২৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
কেড়ে নেওয়া সেই ট্রফি নিয়েই চ্যাম্পিয়ন প্যারেড করলো সেনেগাল

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি কেড়ে নিলেও, চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে প্যারেড করেছে আফ্রিকা কাপ অব নেশন্স চ্যাম্পিয়ন সেনেগাল। প্যারিসের স্টাদ দ্য ফ্রান্সে আফ্রিকা কাপ অব নেশনসের ট্রফি নিয়ে প্যারেড করেছে তেরেঙ্গা সিংহরা।   

মহাদেশীয় ফুটবল সংস্থার নির্দেশ বা মরক্কোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এরপর পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচে দুই তারকা খচিত জার্সি পড়েই ম্যাচ খেলেছে সেনেগাল। 

আর তাদের জার্সির দুই তারকার দ্বিতীয়টি এসেছে ২০২৬ কাপ অব নেশন্স জয়ে। যদিও তাদের দ্বিতীয় শিরোপা কেড়ে নিয়ে মরোক্কো প্রদান করছে আফ্রিকান ফুটবল ফেডারেশন। গত জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। 

ঐ ফাইনালে রেফারির পেনাল্টের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে মাঠ ত্যাগ করেছি সেনেগাল। পরে সেনেগাল মাঠে ফিরে আসে এবং দলের গোলরক্ষক পেনাল্টি সেভ করে দেশকে মহাদেশীয় আসের দ্বিতীয় ট্রফি উপহার দেন। কিন্তু দুই মাস পর বাইলজের দোহাই দিয়ে সেনেগাল ম্যাচ বর্জন করেছে এই অজুহাতে ঐ ফাইনালে স্বাগতিক মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে আফ্রিকান ফুটবল কনফেডারেশন এবং সেনেগালের ট্রফি কেড়ে নেয়।

যদিও সেই ট্রফি ফেরত দেয়নি সেনেগাল এবং আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করে। মহাদেশীয় ফুটবল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে ‘সবচেয়ে নগ্ন প্রশাসনিক চুরি’ আখ্যা দিয়ে শনিবার রাতে প্যারিসে পেরুকে ২-০ গোলে হারিয়ে ট্রফি নিয়ে উৎসব করেছে সাদিও মানে, কুলিবালি, মেন্দিরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত