• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

মেসি-সুয়ারেজের জোড়া গোলেও জিততে পারলো না মায়ামি

প্রকাশিত: ১১:৫০, ৫ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
মেসি-সুয়ারেজের জোড়া গোলেও জিততে পারলো না মায়ামি

ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নিজের নামের ‘লিও মেসি স্ট্যান্ড’–এর সামনে গোল উদযাপন করলেন লিওনেল মেসি। ম্যাচে আগেই এগিয়ে যাওয়া অস্টিন এফসি এরপর ২-১ লিড নিলে শেষ দিকে লুইস সুয়ারেসের গোলে হার এড়ায় স্বাগতিকরা। 

ন্যু স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে হওয়া মেজর লিগ সকারের ম্যাচে মায়ামির প্রথম গোলটি মেসির পা থেকে এলেও ইতিহাসের প্রথম গোলটি করেছেন অস্টিনের গুইলহার্মে বিরোর। ষষ্ঠ মিনিটে অতিথি দলকে এগিয়ে দেন এই ডিফেন্ডার। 

চার মিনিট পরই দুর্দান্ত এক হেডে গোল শোধ দেন মায়ামি অধিনায়ক। ক্যারিয়ারে আর্জেন্টাইন ফুটবল মহাতারকার এটি ৯০৩ নম্বর গোল। সমতায় ফিরে মায়ামি বল দখলে আধিপত্য দেখায়। বিন্তু প্রথমার্ধে অস্টিনের রক্ষণভাগ ভাঙা স্বাগতিকদের পক্ষে সম্ভব হয়নি। 

উল্টো ৫৩ মিনিটে পাল্টা–আক্রমণে জেইডেন নেলসনের গোলে আবার লিড নেয় অতিথি দল। ম্যাচ যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন ৭৩ মিনিটে অভিজ্ঞ লুইস সুয়ারেসকে মাঠে নামান আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাচেরানো। 

মাঠে নামার ৮ মিনিট পর গোল করে দলের হার বাঁচান এই উরুগুইয়ান স্ট্রাইকার। ৯০ মিনিটে মেসির ট্রেডমার্ক ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। সুয়ারেস ফিরতি বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল মেলেনি। এই ড্র'য়ে এমএলএসে টানা পাঁচ ম্যাচে অপরাজিত থাকলো মায়ামি। 

বিভি/এজেড

মন্তব্য করুন: