• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রতিপক্ষের চুল টেনে ধরা ও রেফারির সঙ্গে তর্ক, কঠোর শাস্তি পেলেন ভিনিসিয়ুস

প্রকাশিত: ১২:২৮, ১৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:২৮, ১৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
প্রতিপক্ষের চুল টেনে ধরা ও রেফারির সঙ্গে তর্ক, কঠোর শাস্তি পেলেন ভিনিসিয়ুস

প্রতিপক্ষের এক খেলোয়াড়ের চুল টেনে ধরার ঘটনায় কঠোর শাস্তি পেয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। ফলে মৌসুমের প্রথম ক্ল্যাসিকোয় খেলা হবে না তার।  

লা লিগায় গত শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালের ১-০ গোলে জয়ের ম্যাচে ওই অপরাধে সরাসরি লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস। সেদিন দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ট্রেন্ট আলেকজ্যান্ডার আর্নল্ডকে তুলে তাকে বদলি নামান কোচ হোসে মরিনহো। আর মাঠে নামার ২০ মিনিটের মাথায় ওই কাণ্ড ঘটান ২৬ বছরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

জুড বেলিংহ্যামের পাস পেয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন ভিনি। কিন্তু ভিএআর মনিটরে রিপ্লে দেখে রেফারি তাকে লাল কার্ড দেখান এবং গোলটি বাতিল করেন। রিপ্লেতে দেখা যায়, আক্রমণের শুরুতে মাঝমাঠে পেছন থেকে ভিয়ারিয়ালের ন্যাথান সালিবারের চুল টেনে ধরেছিলেন রিয়াল ফরোয়ার্ড। ঘটনা ওখানে শেষ হলেও শাস্তি হয়তো কম হতে পারতো। কিন্তু মেজাজ হারিয়ে ভিনি রেফারির দিকে তেড়ে যান এবং তর্ক করেন। লাল কার্ডের জন্য তাকে দুই ম্যাচ এবং রেফারির সিদ্ধান্তে আপত্তিকরভাবে প্রতিবাদ জানানোয় আরও দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞায় লিগে সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তান্দার এবং ভালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না ভিনি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত