শুরুর একাদশে দুই পরিবর্তন নিয়ে সেমিতে নামছে বাংলাদেশ
শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশের ড্রেসিংরুমের চিত্র। ছবি: বাফুফে
প্রায় দুই যুগ পর সাফের ফাইনাল খেলার হাতছানি বাংলাদেশের সামনে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কা ম্যাচের শুরুর একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। সাদ উদ্দিন চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তার জায়গায় আজ শুরুর একাদশে রহমত মিয়া। আর সেন্টার ফরোয়ার্ডে মোহাম্মদ ইব্রাহিমের বদলে শুরুর একাদশে শুকি ইতোফুসা।
আজ শুধু একটি সেমিফাইনাল নয়, বাংলাদেশের সামনে দীর্ঘ ২১ বছরের আক্ষেপ ঘোচানোর সুযোগ। সর্বশেষ ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ।
সেবার করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়েই ফাইনালের টিকিট আসে। এরপর দুই দশকের বেশি সময়ে কখনো গ্রুপ পর্বে, কখনো সেমিফাইনালে থেমেছে বাংলাদেশের পথচলা। ফাইনালের কাছে গিয়েও আর সেখানে পৌঁছানো হয়নি।
বাংলাদেশের শুরুর একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, জিদান ইউসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, ফারহান আলী, রাকিব হোসেন ও শুকি ইতোফুসা।
শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে ম্যাচ খেলেছিল লাল-সবুজের সেনারা। হামজার নেতৃত্বে নতুনের জয়গান। লক্ষ্য অটুট, জিততেই হবে সাফ শিরোপা। শেষ চারের প্রতিপক্ষ পাকিস্তান।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১৫ ধাপ পিছিয়ে চাঁদ-তারারা। তবে তাদেরও আছে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। গ্রুপ পর্বের পারফরমেন্সও দূর্দান্ত পাকিস্তান। স্নায়ু এচাপের চ্যালেঞ্জটা হামজাদেরই বেশি।
পাকিস্তানের বিপক্ষে ১৭ ম্যাচে ৭টিতে জয় বাংলাদেশের। পরাজয় ৫টিতে। সাফের সেমিফাইনালে প্রথমবার দেখা যাবে ভিএআর প্রযুক্তির ব্যবহার। প্রথম সেমিতে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত।
বিভি/এজেড













মন্তব্য করুন: