সাফ চ্যাম্পিয়নশিপ
দেড় যুগ পরও একই রেজাল্ট! ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত
সাফের ফাইনালে উঠে উল্লাসিত ভারতীয় দল। ছবি: সংগৃহীত
দেড় যুগ পর আবারও সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও ভুটান। এবার সেই একই ফলাফল। ভুটানকে হারিয়ে ফাইনালে উঠলো ভারত। শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম সেমিফাইনালে ভারত ২-১ গোলে হারিয়েছে ভুটানকে।
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে সবচেয়ে সফল দল ভারত। আগের ১৪ আসরের ৯বারই শিরোপা গিয়েছে ভারতে। এবারো তারা গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে।অন্যদিকে, ভুটান শিরোপা দূরের পথ ফাইনালেই খেলেনি কখনো। দলটির সেরা সাফল্য ২০০৮ এর সেমিফাইনালে খেলা। ১৮ বছর পর আবারো সেমিফাইনালে তারা।
যদিও প্রথমার্ধে ভারতের সাথে শক্তির পার্থক্য ধরা পড়েছে দুই দলের খেলায়। গোলের জন্য ভারতকে অপেক্ষা করতে হয়েছে মাত্র ৮ মিনিট। পিভি বিষ্ণুর গোলে লিড নেয় তারা। ম্যাচের ২৭ মিনিটে সিংলেনসানার গোলে ব্যবধান দ্বিগুন করেছে ৯ বারের চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধে আর কোন গোলের দেখা পায়নি ভারত। ভুটানও পারেনি গোল শোধ করতে। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাড়ানোর চেষ্টা ভুটানের। ম্যাচের ৪৮ মিনিটে কিনজাং তাশির গোলে ব্যবধান কমায় ভুটান। সমতায় ফেরার সুযোগও পেয়েছিলো তারা। তবে ভারতের জালের দেখা পায়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ফাইনালে উঠে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
রাত সাড়ে আটটায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এই দুই দলের মধ্যে বিজয়ী দল ফাইনাল খেলবে ভারতের বিরুদ্ধে।
বিভি/এজেড













মন্তব্য করুন: