• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ফাইনালে বাংলাদেশ না থাকায় হাজার টাকার টিকিট মাত্র ২০০!

প্রকাশিত: ২৩:২১, ১৫ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:২১, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ফাইনালে বাংলাদেশ না থাকায় হাজার টাকার টিকিট মাত্র ২০০!

ফাইল ছবি

গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের দাম যেখানে রাখা হয়েছিল ১ হাজার টাকা, সেখানে ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য কমিয়ে মাত্র ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফাইনালে স্বাগতিক বাংলাদেশ না থাকায় এবং পাকিস্তানের কাছে দলটির হারে টিকিটের দামে এই বড় ধস নেমেছে। টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ‘টিকিফাই’-এর ওয়েবসাইটে বর্তমানে ফাইনালের গ্যালারি টিকিটের দাম ২০০ টাকাই দেখা যাচ্ছে।

টুর্নামেন্টের শুরুতে টিকিটের দাম ১ হাজার টাকা ঘোষণা করায় সাধারণ দর্শকদের মধ্যে তীব্র প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সে সময় সাফ ও টুর্নামেন্টের স্বত্ব নেওয়া মার্কেটিং পার্টনার টিএসএ-এর কর্মকর্তারা উচ্চমূল্যের পক্ষে নানা যুক্তি দিয়েছিলেন। অথচ ফাইনালে টিকিটের দাম স্বাভাবিকভাবে সর্বোচ্চ হওয়ার কথা থাকলেও তা নেমে এসেছে একেবারে সর্বনিম্ন পর্যায়ে।

হঠাৎ করে টিকিটের দাম ১ হাজার টাকা থেকে কমিয়ে ২০০ টাকায় নামিয়ে আনার কারণ জানতে চাওয়া হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল।

এর আগে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সেমিফাইনাল ম্যাচে জাতীয় স্টেডিয়ামে ২১ হাজার ৯৮৩ জন দর্শক উপস্থিত ছিলেন। তবে ফাইনালে স্বাগতিক বাংলাদেশ জায়গা করে নিতে না পারায় গ্যালারি ফাঁকা থাকার আশঙ্কাই সবচেয়ে বেশি। মূলত দর্শক টানতেই শেষ মুহূর্তে টিকিটের দাম কমানো হয়েছে, আর এই দাম হ্রাসের পর ফাইনালে মাঠে কত দর্শক সমাগম ঘটে, এখন সেটাই দেখার বিষয়।

বিভি/এসকে/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত