• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

উয়েফা নেশন্স লিগ

ইতালিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, গ্রুপসেরা ফ্রান্স

প্রকাশিত: ১১:০২, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:১৩, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইতালিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, গ্রুপসেরা ফ্রান্স

নিজেদের মাঠে ইতালিকে ৪-১ গোলে উড়িয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। ‘এ’ লিগের এক নম্বর গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করেছে ফ্রান্স। ২০২১ সালের চ্যাম্পিয়নরা শেষ রাউন্ডে রবিবার ঘরের মাঠে তুরস্ককে ২-১ গোলে হারিয়েছে।

গত বৃহস্পতিবার মিলানে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়ে এক নম্বর গ্রুপের শীর্ষে উঠে গিয়েছিল ইতালি। সেই আত্মবিশ্বাস নিয়েই বেলজিয়ামের মাঠে খেলতে নামে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ১১ মিনিটে এগিয়েও যায় তারা। ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করা পিও এস্পোজিতো ইতালিকে প্রথম গোল এনে দেন।

তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি ইতালি। দ্রুতই ম্যাচে ফেরে বেলজিয়াম। ১৫ থেকে ২৬ মিনিটের মধ্যে তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় দলটি। মাক্সিম ডি কাইপার গোলে সমতা ফেরানোর পর নাথান এনগয় ও জেরেমি ডোকু ব্যবধান বাড়ান।

গত তিন বিশ্বকাপে মূল পর্বে খেলতে ব্যর্থ ইতালির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন দিয়োগো মোরেরা। ম্যাচের ৮০ মিনিটে তার করা গোলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় বেলজিয়ামের।

ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্সের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থেকে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম।

অন্যদিকে, চোটে জর্জর ফ্রান্স ঘরের মাঠে তুরস্কের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধ কাটায়। দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৮০ মিনিটে জুনিয়র ক্রুপির গোলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে দলটি।

চোট কাটিয়ে ফেরা ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পাননি। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

বিভি/ওটিপি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত