• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ব্যর্থতার মধ্যেও দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস তামিম-মাহফিজুলের

প্রকাশিত: ১৭:১৮, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:১৯, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ব্যর্থতার মধ্যেও দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস তামিম-মাহফিজুলের

সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে দুঃস্বপ্ন দেখেছিল বাংলাদেশ। এই ভেন্যুতে প্রথম দল হিসেবে একশর আগেই গুটিয়ে গিয়েছিল টাইগাররা, যেখানে ওপেনিং জুটিতে এসেছিল মাত্র ১৩ রান। তবে সেই হতাশা কাটিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মাহফুজুল ইসলাম রবিন।

দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৯৪ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনে স্বাগতিকরা আর ব্যাটিংয়ে না নামায় ৪০৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। শুরু থেকেই সতর্ক ভঙ্গিতে খেলতে থাকেন তানজিদ ও মাহফিজুল।

প্রথম ৬ ওভারে মাত্র ১৩ রান তুললেও পরের ৩ ওভারেই হাত খুলে খেলতে শুরু করেন এই দুই তরুণ। সেই সুবাদে আসে আরও ২৭ রান, আর দুজনের ব্যাট থেকে আসে ৫৮ রানের কার্যকর এক জুটি।

এই ৫৮ রানের জুটির মাধ্যমে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টের কোনো ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটির নতুন রেকর্ড তৈরি হয়। এর আগে ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম সফরে পচেফস্ট্রুম টেস্টের প্রথম ইনিংসে ৫২ রানের জুটি গড়েছিলেন আল শাহরিয়ার রোকন ও হান্নান সরকার-দীর্ঘদিনের সেই রেকর্ডটিই এবার ভেঙে দিলেন তানজিদ ও মাহফিজুল।

তবে রেকর্ডের আনন্দের মাঝেই ছন্দপতন ঘটে বাংলাদেশের ইনিংসে। রেকর্ড গড়ার পরপরই ৪৮ বলে ৪টি চারে ২৯ রান করা তানজিদ হাসান তামিমকে ফিরিয়ে দেন উইয়ান মুল্ডার।

তামিমের বিদায়ের রেশ কাটতে না কাটতেই মাত্র ৫ বলের ব্যবধানে দ্বিতীয় উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি অভিজ্ঞ মুমিনুল হক, শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি।

বিভি/এসকে/এজেড

মন্তব্য করুন: