আহতদের প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশনা প্রধানমন্ত্রীর
চট্টগ্রামের সীতাকুন্ডে অগ্নিকান্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়। শোক বার্তায় নিহতদের মাগফেরাত কামনা করেন তিনি। প্রধানমন্ত্রী আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশনা দিয়ে দলীয় নেতাকর্মীসহ দল মত নির্বিশেষে সকলকেই পাশে থাকার আহ্বান জানান।
১১:১২ এএম, ৫ জুন ২০২২ রবিবার