• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু

প্রকাশিত: ১৩:১৫, ১৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু

ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাতায়াতে যুক্ত হচ্ছে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস। আগামী ২৬ অক্টোবর থেকে এই রুটে ট্রেনটির চলাচল শুরু হবে। প্রথম দিনের যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার (১৬ অক্টোবর)।

নতুন এই ট্রেন চালু হলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।

রেলওয়ের তথ্য অনুযায়ী, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে ছেড়ে যাবে। রাত ২টা ৪০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে। সেখানে ২০ মিনিট বিরতির পর রাত ৩টায় আবার যাত্রা শুরু করে সকাল ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।

ফেরার পথে প্রতিদিন সকাল ৯টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে বিরতি দিয়ে আবার ঢাকার পথে যাত্রা শুরু করবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ট্রেনটির।

মহানগর এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ থাকবে রবিবার। অন্যদিকে, কক্সবাজার থেকে ঢাকায় ফেরার জন্য ২৭ অক্টোবরের টিকিট বিক্রি শুরু হবে শনিবার (১৭ অক্টোবর)।

বিভি/টিটি

মন্তব্য করুন: