• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪১, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

ছবি: সংগৃহীত

‘ডিজিটাল রুপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল দশটায় পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পর্যটন হলিডে হোমসে আলোচনা সভায় মিলিত হয়। 

শোভাযাত্রায় বাদ্য যন্ত্র নিয়ে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্য,  বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও পর্যটকরা অংশগ্রহণ করেন৷ 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এছাড়া সভায় পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। দিনভর পর্যটকদের নিয়ে নানা ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে।

সভায় বক্তারা কুয়াকাটার পর্যটন শিল্প নিয়ে বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার বিষয় তুলে ধরেন। এছাড়া সৈকতের ভাঙ্গন, দখল ও দূষণসহ সমস্যাগুলো সমাধানে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত