অবশেষে খুলছে সেন্টমার্টিন, পর্যটকদের জন্য নতুন নিয়ম
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের যাতায়াত শুরু হচ্ছে। প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপটিতে যাওয়ার সুযোগ পাবেন। তবে পরিবেশ সংরক্ষণের জন্য প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা ফি। পর্যটকদের যাতায়াত চলবে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত।
রবিবার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক চিঠিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠি অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। এ ক্ষেত্রে প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে।
সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্টমার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।
পরিবেশ সংরক্ষণ ফি আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনাগুলোও বহাল থাকবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: