• NEWS PORTAL

  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

প্রকাশিত: ২০:২৫, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. লিয়াকত আলী খাঁন মুকুল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশন কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান, যা আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

এর পাশাপাশি তিনি দৈনিক দেশ রূপান্তর ও দেশ রেডিও’র চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মো. লিয়াকত আলী খাঁন মুকুল এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর নির্বাচিত পরিচালক।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: