• NEWS PORTAL

  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন ৩ সমাপ্ত

প্রকাশিত: ২৩:১৭, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২৩:১৭, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন ৩ সমাপ্ত

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ – সিজন ৩ সফলভাবে অনুষ্ঠিত ও সমাপ্ত হয়েছে। শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল জিমনেসিয়ামে দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে ক্লাব সদস্য ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। প্রতিযোগিতামূলক ম্যাচ, ক্রীড়াসুলভ মনোভাব এবং দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণচঞ্চল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম. বি. আলম খন্দকার বাহার, প্রধান নির্বাহী কর্মকর্তা, হাইবালি স্যানিটারি বাথ কেয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব রেজাউল বিল্লাহ (শিমুল), ভাইস প্রেসিডেন্ট জনাব মো. হুমায়ুন কবির (শিপন), জনাব গোলাম মহিউদ্দিন টগর, পরিচালক, বাংলাদেশ ব্যাংক; জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূইয়া, ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব), বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড; এবং জনাব রইস উদ্দিন, কোষাধ্যক্ষ, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। তাঁদের উপস্থিতি টুর্নামেন্টে বিশেষ মর্যাদা ও অনুপ্রেরণা যোগ করে।

টুর্নামেন্টে একাধিক ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন—

ক্লাব সদস্য – ডাবলস
চ্যাম্পিয়ন: বাদশা মিয়া ও সঞ্জিত কুমার বিশ্বাস
রানার্স-আপ: তাসামুল হক ও জিয়াউল আবেদিন

ক্লাব সদস্য – সিঙ্গেলস
চ্যাম্পিয়ন: তাসামুল হক
রানার্স-আপ: বাদশা মিয়া

বর্তমান শিক্ষার্থী – পুরুষ ডাবলস
চ্যাম্পিয়ন: সুবিদ্ধ ও ইমাম
রানার্স-আপ: ফাহাদ ও দীপ্ত

বর্তমান শিক্ষার্থী – নারী ডাবলস
চ্যাম্পিয়ন: মারিয়াম খানাম ও রাইসা তাসনিম আদ্রি
রানার্স-আপ: মাহজাবিন খান রাইসা ও আনিকা জুই তাসনিমে

এই টুর্নামেন্টটি প্রয়াত মোহাম্মদ নাজিব ইসলাম রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আয়োজন করা হয়। খেলাধুলার মাধ্যমে ঐক্য, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার চেতনাকে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

টুর্নামেন্টের সফল বাস্তবায়নে ক্রীড়া সম্পাদক জনাব আসিফুর রহমান খান এবং সহকারী ক্রীড়া সম্পাদক জনাব মো. রেজাউল করিম-এর সম্মিলিত প্রচেষ্টা ও কার্যকর দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড এই সফল আয়োজনে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, সম্মানিত অতিথি, পৃষ্ঠপোষক, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। ভবিষ্যতেও খেলাধুলা, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: