ব্যাংকার্স ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের আসন্ন নির্বাহী কমিটি নির্বাচন ২০২৬ উপলক্ষে ব্যাংকার্স ঐক্য পরিষদ প্যানেলের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১) সন্ধ্যায় রাজধানীর রাওয়া কনভেনশন হলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্যানেলের সভাপতি পদপ্রার্থী মো. রাশেদ আকতার, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী সুবীর কুমার কুন্ডু, সহ-সভাপতি পদপ্রার্থী মো. মোফাজ্জল মামুন খান ও শফিকুল ইসলাম ফকির (পিন্টু) এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী রশীদ-উন-নবীসহ বিভিন্ন পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন। তারা ক্লাব সদস্যদের সামনে নিজেদের পরিচয় তুলে ধরেন এবং নির্বাচিত হলে ক্লাবের উন্নয়নে করণীয় বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।
পদপ্রার্থীরা ক্লাবের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ এবং সদস্যকল্যাণমুখী উদ্যোগ বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করেন।
এ সময় প্যানেলের পক্ষ থেকে ক্লাবের ঐক্য সুদৃঢ়করণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের জন্য আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি), উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের চারজন বিশ্ববরেণ্য ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট ও হাসিবুল হোসেন শান্ত।
তারা ভবিষ্যতেও ব্যাংকার্স ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থেকে ব্যাংকারদের ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ করতে ভূমিকা রাখার প্রত্যাশা জানান।
বিভি/টিটি



মন্তব্য করুন: