সাফল্যের ২৫ বছর পূর্তিতে আলফা নেটের রজতজয়ন্তী উদযাপন
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামো খাতের অন্যতম পরিচিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠান আলফা নেট (Alpha Net) সাফল্যের ২৫ বছর পূর্ণ করতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ মাইলফলককে স্মরণীয় করে রাখতে প্রতিষ্ঠানটি আয়োজন করেছে বিশেষ রজতজয়ন্তী অনুষ্ঠান।
আগামী শনিবার (৮ আগস্ট) রাজধানীর একটি ফাইভস্টার হোটেলে রজতজয়ন্তী আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আলফা নেটের সম্মানিত গ্রাহক, ব্যবসায়িক অংশীদার, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকবেন।
২০০১ সালে যাত্রা শুরুর পর থেকে আলফা নেট দেশের তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নে কাজ করে আসছে। Hosting, Cloud, VPS, Dedicated Server, Email ও Enterprise IT Solution-সহ বিভিন্ন প্রযুক্তি সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি ব্যক্তি, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এবং কর্পোরেট প্রতিষ্ঠানের আস্থা অর্জন করেছে।
রজতজয়ন্তী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে মোহসিন প্লাটফর্ম (Mohseen Platform)। এটি ইসলামি দান ও মানবিক তহবিল ব্যবস্থাপনার জন্য একটি সম্পূর্ণ বিনামূল্যের ডিজিটাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে মসজিদ, দাতব্য সংস্থা, ফাউন্ডেশন ও সামাজিক প্রতিষ্ঠানগুলো অনুদান সংগ্রহ, ক্যাম্পেইন পরিচালনা, হিসাব সংরক্ষণ ও রসিদ প্রদানসহ প্রয়োজনীয় কার্যক্রম সহজে পরিচালনা করতে পারবে।
২৫ বছরের অভিজ্ঞতা, গ্রাহকদের আস্থা ও প্রযুক্তিগত সক্ষমতাকে সঙ্গে নিয়ে আলফা নেট আগামী দিনেও দেশের ডিজিটাল অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক, নিরাপদ ও নির্ভরযোগ্য প্রযুক্তি সেবার মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ডিজিটাল সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম অব্যাহত রাখবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: