• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বিশ্ব প্রবীণ দিবস আজ

প্রকাশিত: ১০:২২, ১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বিশ্ব প্রবীণ দিবস আজ

আজ ১ অক্টোবর, বিশ্ব প্রবীণ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। প্রবীণদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও সুস্থ জীবন নিশ্চিত করার পাশাপাশি সমাজ ও পরিবারে তাদের অবদানের প্রতি সম্মান জানানোই এ দিবসের অন্যতম উদ্দেশ্য।

জাতিসংঘের এবারের প্রতিপাদ্য- “The Age of Longevity: Rethinking Systems for Longer Lives”। যার অর্থ, ‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবনের জন্য ব্যবস্থাপনা নতুন করে ভাবা’। দীর্ঘায়ু মানুষের জন্য যেমন সাফল্যের প্রতীক, তেমনি ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, বাসস্থান ও পারিবারিক সহায়তার বিষয়গুলো নতুন করে ভাবার প্রয়োজনীয়তাও তৈরি করছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ২০৫০ সালের মধ্যে ২১০ কোটিতে পৌঁছাতে পারে। বর্তমানে এ সংখ্যা প্রায় ১২০ কোটি। ফলে বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ আগামী দশকগুলোতে প্রবীণ জনগোষ্ঠীতে পরিণত হবে।

বাংলাদেশেও জনসংখ্যার বয়স কাঠামো ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) হিসাবে, ২০২৫ সালে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৭ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। মানুষের গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও ভবিষ্যতে আরও বাড়বে।

প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। তবে বয়স বাড়ার সঙ্গে অনেকেই স্বাস্থ্যঝুঁকি, আর্থিক অনিশ্চয়তা, একাকিত্ব, সামাজিক বিচ্ছিন্নতা ও বয়সভিত্তিক বৈষম্যের মতো সমস্যার মুখোমুখি হন।

বিশ্ব প্রবীণ দিবস তাই শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং প্রবীণদের প্রতি দায়িত্ব ও তাদের অধিকার নিয়ে নতুন করে ভাবার সুযোগ। স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও সমাজে তাদের মর্যাদা অটুট রাখা জরুরি। দীর্ঘ জীবন যেন শুধু দীর্ঘায়ু না হয়ে নিরাপদ, সম্মানজনক ও অর্থবহ জীবন হয়- এটাই হওয়া উচিত সবার প্রত্যাশা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত