• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

লিলি সিরাম সোপের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর

প্রকাশিত: ১৯:২৬, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
লিলি সিরাম সোপের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর

দেশের শীর্ষস্থানীয় কসমেটিকস, হোমকেয়ার, স্কিনকেয়ার, বেবি কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবির জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড লিলির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। আগামী দুই বছরের জন্য লিলির সিরামসমৃদ্ধ পণ্য ‘লিলি সিরাম গ্লো সোপ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিনি।

এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবিলা নূর এবং লিলি সিরাম গ্লো সোপের পক্ষে প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান চুক্তিতে সই করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রিমার্কের মিডিয়া ও কমিউনিকেশন হেড মিজানুর রহমান, হারল্যানের মার্কেটিং হেড হাবিব উল্লাহ হাবিব, মডার্ন ট্রেড চ্যানেল প্রধান হেলাল উদ্দিন এবং লিগ্যাল অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর আহসান হাবিব।

অনুষ্ঠানে সাবিলা নূর বলেন, “আজ থেকে লিলি সোপের সঙ্গে নতুন সম্পর্ক শুরু হলো। এর উন্নত গুণমান, কার্যকারিতা আর মন মাতানো দীর্ঘস্থায়ী সুগন্ধ আমাকে সত্যিই মুগ্ধ করেছে। নিজের অভিজ্ঞতা থেকেই লিলি সোপের ওপর আমার বিশেষ আস্থা তৈরি হয়েছে। আর সেই বিশ্বাস থেকেই লিলি সাবানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়া সত্যিই আনন্দের।”

রিমার্কের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান বলেন, “লিলি সিরাম গ্লো সোপের সঙ্গে সাবিলা নূরের মতো গুণী অভিনেত্রীকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। সাবিলা নূরকে সঙ্গে নিয়ে লিলি সিরাম গ্লো সোপের এই বার্তা দ্রুত দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে চাই আমরা।”

লিলি ব্র্যান্ড সংশ্লিষ্টরা জানান, লিলি সিরাম গ্লো সোপে ব্যবহার করা হয়েছে ভিটামিন সি সিরাম, ভিটামিন ই সিরাম ও শিয়া বাটার। ভিটামিন সি সিরাম ত্বককে উজ্জ্বল দেখাতে এবং ডার্ক স্পটের দৃশ্যমানতা কমাতে সহায়তা করে। ভিটামিন ই সিরাম ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে এবং পরিবেশের ক্ষতিকর উপাদান থেকে ত্বককে সুরক্ষায় সহায়তা করে। অন্যদিকে, শিয়া বাটার ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বক নরম ও মসৃণ রাখতে ভূমিকা রাখে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: