• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মাদকমুক্ত প্রজন্ম ও সুস্থ ভবিষ্যৎ গড়তে লিডোর সচেতনতামূলক প্রচারাভিযান

প্রকাশিত: ২৩:৩৩, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:৩৪, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মাদকমুক্ত প্রজন্ম ও সুস্থ ভবিষ্যৎ গড়তে লিডোর সচেতনতামূলক প্রচারাভিযান

শিশু-কিশোরদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে লিডো (LEEDO)-এর উদ্যোগে  ঢাকার বসিলা, কেরানীগঞ্জ ও কমলাপুর রেলওয়ে স্টেশনে দুটি পৃথক সচেতনতামূলক প্রচারাভিযান আয়োজন করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) এই প্রচারাভিযান চলে।

শিশু-কিশোরদের মাদকদ্রব্যের সংস্পর্শে আসার ঝুঁকি, মাদক গ্রহণের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব এবং এ বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বিশেষ করে পথশিশু ও স্কুলগামী কিশোর-কিশোরীদের মধ্যে মাদক প্রতিরোধ বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক Substance Use Prevention Education (SUPE)-এর বিজ্ঞানভিত্তিক শিক্ষা উপকরণ ব্যবহার করে প্রচারাভিযান দুটি পরিচালিত হয়।

কেরানীগঞ্জ এর মডেল টেকনিক্যাল ইনস্টিটিউটে আয়োজিত সকালের প্রচারাভিযানে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মো. ফরহাদ হোসেন, সুশীল সমাজের প্রতিনিধি জনাব শফিকুর রহমান এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্র দ্বীনের আলো-এর প্রতিনিধি।

কমলাপুর রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জন্য আয়োজিত বিকেলের প্রচারাভিযানে অর্ধশতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মো. ফরহাদ হোসেন এবং লিডোর বোর্ড সদস্য জনাব তুষার আহমেদ ইমরান।

বক্তারা শিশু-কিশোরদের মাদক থেকে সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।

ভিডিও প্রদর্শনী ও অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে শিশু-কিশোরদের মাদকের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব, মাদক প্রতিরোধের উপায় এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়।

শিশু-কিশোরদের সুরক্ষায় সচেতনতা, শিক্ষা ও সমন্বিত উদ্যোগই পারে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে। এ লক্ষ্য বাস্তবায়নে লিডো ভবিষ্যতেও শিশুদের সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত