• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

কেমন যেতে পারে আজকের আবহাওয়া?

প্রকাশিত: ০৯:০৪, ১১ অক্টোবর ২০২৬

আপডেট: ০৯:২৮, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
কেমন যেতে পারে আজকের আবহাওয়া?

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। দিনের তাপমাত্রায়ও বড় কোনো পরিবর্তনের আভাস নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। রবিবার (১১ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, আজ সকাল থেকে ঢাকার আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এ সময় দিনের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগের দিন শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আজ সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৪ মিনিটে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: