• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

রাত ১টার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

প্রকাশিত: ১৭:১১, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:১৬, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাত ১টার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের ছয় অঞ্চলে আজ রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত