• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

দেশে প্রথমবার লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি

প্রকাশিত: ১৮:১৯, ৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দেশে প্রথমবার লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি

দেশে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি করার একটি প্রক্রিয়া চালু করেছে সরকার। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রাথমিকভাবে লটারির মাধ্যমে ১৩১ জনের মধ্যে ১৮ জনকে ঢাকায় পদায়নের জন্য বাছাই করা হয়।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “বাই রোটেশনে আমরা প্রাইস পোস্টিংগুলো যেটা মনে করা হয় ডিপার্টমেন্টে যেখানে দুর্নীতির শিকড় গজায় সেই জায়গাগুলোতে আমরা দেখবো। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আমাদেরকে তথ্য-প্রমাণসহ দেন, সে যত বড় ক্ষমতাধর ব্যক্তিই হোক সাব-রেজিস্ট্রার ডিপার্টমেন্টের, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

জমি কেনা-বেচা, ভাগ-বাটোয়ারা অর্থাৎ ভূমি সংক্রান্ত যে কোন সমস্যা সমাধান করাই সাব-রেজিস্ট্রারদের কাজ।

কিন্তু সাব-রেজিস্ট্রারদের বিরুদ্ধে জমির ভুয়া দলিল তৈরি, ঘুষসহ নানা ধরনের অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, বড় অংকের আর্থিক লেনদেন করে লোভনীয় পদগুলোতে নিয়োগ নেওয়ার চেষ্টা করা হয়। সেই সমস্যা এড়াতে লটারির পথ বেছে নিয়েছে সরকার, যাতে কেউ পছন্দ মতো এসব পদে যেতে না পারেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত