• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটিতে আলোচনায় যারা

প্রকাশিত: ১৮:৪৮, ৫ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:১৭, ৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটিতে আলোচনায় যারা

মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্তির পর শুরু হয়েছে নতুন নেতৃত্ব নিয়ে নানা সমীকরণ। দলীয় সূত্রে জানা গেছে, যেকোনো সময় নতুন পূর্ণাঙ্গ বা আংশিক কমিটি ঘোষণা করতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব। নতুন কমিটিতে পদ পেতে জোর লবিং ও তৎপরতা চালাচ্ছেন দলের ত্যাগী ও পরীক্ষিত নেতারা। 

গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকেই রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

দলীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে সক্রিয় ছিলেন, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েও সংগঠনকে টিকিয়ে রেখেছেন এবং যাদের ক্লিন ইমেজ রয়েছে; তাদের এবার শীর্ষ নেতৃত্বে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সাংগঠনিক দক্ষতার বিষয়টিকেও বিশেষভাবে মূল্যায়ন করা হচ্ছে। সদ্য বিলুপ্ত হওয়া কমিটির নেতাদের পাশাপাশি ছাত্রদলের সাবেক নেতাদের নিয়েও আলোচনা হচ্ছে।  

সভাপতি পদে আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, আইয়ুব আলী, তসলিম আহসান মাসুম, মিজানুর রহমান রাজ, শিমুল আহমেদ ও আবুল হাসান টিটু।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন আমিনুল ইসলাম, ফরহাদ আলী সজীব, তানভীর আহম্মেদ ইকরাম, শিমুল আহমেদ রাসেল, আবু সালেহ চৌধুরী মানিক, আরিফ হোসেন, আমিনুল ইসলাম, মেহেদী হাসান রুয়েল ও কামরুল ইসলামসহ আরও কয়েকজন।

বিভি/এনএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত