• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরে বড় নিষেধাজ্ঞা, নতুন নির্দেশনা!

প্রকাশিত: ২০:৪৬, ৬ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:৪৬, ৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রাম বন্দরে বড় নিষেধাজ্ঞা, নতুন নির্দেশনা!

ছবি: চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দরের সংবেদনশীল স্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ছবি-ভিডিও ধারণ এবং অনুমতি ছাড়া তা প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ বা প্রকাশ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার এবং আমদানি-রফতানি ও আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আন্তর্জাতিক মানদণ্ড ও জাতীয় নিরাপত্তা বিধিমালা অনুসরণ করে পরিচালিত এই বন্দর ‘ক’ শ্রেণির কেপিআই হওয়ায় এর নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষা জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আইএসপিএস অনুসরণকারী বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর ‘জিরো অবজারভেশন’ অর্জন করেছে বলেও উল্লেখ করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২-এর ১২ ধারা অনুযায়ী বন্দরের সীমানার সব স্থান ও স্থাপনা সংরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত। পাশাপাশি অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, ১৯২৩ অনুযায়ী সংবেদনশীল স্থান, তথ্য, নকশা বা ছবি অনুমতি ছাড়া ধারণ ও প্রচার আইনত দণ্ডনীয় হতে পারে।

তাই কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বন্দরের নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি, প্রবেশ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, জাহাজ ও কার্গো ব্যবস্থাপনা এবং অন্যান্য সংবেদনশীল স্থাপনার ছবি, ভিডিও বা স্কেচ ধারণ ও প্রচার থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত