আগামী গ্রীষ্মে যে উপায়ে লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর
ছবি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী
আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে দেশে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ লক্ষ্য সামনে রেখে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
রবিবার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। আগামী ৩ থেকে ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, গত আট মাস ধরে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে সরকার। এ খাতে সাধারণ মানুষকে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি উদ্যোগে এ ধরনের আয়োজন দেশে প্রথমবারের মতো হচ্ছে। এতে প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত থাকবেন। তিনি জানান, প্রধানমন্ত্রীও নিজের বাসায় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করছেন না; অফ-গ্রিড ব্যবস্থায় গেছেন।
জ্বালানির ক্রমবর্ধমান দামের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এনার্জির দাম বেড়ে ৩২ ডলারে পৌঁছেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সৌরবিদ্যুতের দিকে এগোতে হবে। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভি/এমআর













মন্তব্য করুন: