চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা সরকারের
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেনের পাইলট প্রকল্প বাস্তবায়নের পর এ নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরেও বৈদ্যুতিক ট্রেন চালুর সম্ভাবনা তৈরি হবে। এতে যাত্রীসেবার মানোন্নয়নের পাশাপাশি পণ্য পরিবহনে গতি বাড়বে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে বলে আশা করছে রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথ নির্বাচন করা হয়েছে। এ পাইলট প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে।
প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাটের অর্থ জোগাবে সরকার। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। ২০২৮ সালের মাঝামাঝি থেকে বড় ধরনের নির্মাণকাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
প্রকল্পের আওতায় রেলপথটিতে চলাচলের জন্য ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। এসব ট্রেনের দুই প্রান্তেই চালকের কক্ষ থাকবে। ফলে চলাচলের দিক পরিবর্তনের জন্য ট্রেন ঘোরানোর প্রয়োজন হবে না। এতে নির্ধারিত বিরতিতে ট্রেন পরিচালনা সহজ হবে।
পাইলট প্রকল্পের পর বৈদ্যুতিক ট্রেন সেবা চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাকে দেশের রেল যোগাযোগ আধুনিকায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে
বিভি/এজেড













মন্তব্য করুন: