প্রধানমন্ত্রীর নেতৃত্বে জলবায়ু কূটনীতির সাফল্য এসেছে: ড. সাইমুম পারভেজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ সাফল্য পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনের ভ্যেনু থেকে নিজ ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি এই দাবি করেন।
বিশ্বব্যাংক গ্রুপের Climate Investment Funds বা CIF-এর ARISE কর্মসূচির আওতায় বাংলাদেশ ৩০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত জলবায়ু অর্থায়নের জন্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশের পাশাপাশি হাইতি, কিরগিজস্তান, মরক্কো ও সিয়েরা লিওনও নির্বাচিত হয়েছে। মালাউই ও মোজাম্বিকের যৌথ উদ্যোগের জন্য রয়েছে ৪০ মিলিয়ন ডলার পর্যন্ত অর্থায়নের সুযোগ।
বিশ্বব্যাংক গ্রুপসহ ছয়টি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের অংশীদারত্বে CIF এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
এ বিষয়ে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেন, "এই অর্জন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জলবায়ু কূটনীতির সাফল্য।"
তিনি বলেন, উপকূলীয় সুরক্ষা জোরদার, ব্যাপকভাবে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য অভিযোজন প্রকল্প তৈরিতে গুরুত্ব দিয়ে এই অর্থায়ন বাস্তবায়ন করার সম্ভাবনা রয়েছে।
জার্মানি, স্পেন, আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের সহায়তাপুষ্ট এই কর্মসূচির মাধ্যমে আরও সরকারি ও বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে যেতে পারে।
এই আন্তর্জাতিক অর্থায়নের সুযোগকে বাংলাদেশের মানুষের জন্য বাস্তব ও টেকসই সুফলে রূপান্তর করা সরকারের লক্ষ্য বলেও জানান সাইমুম পারভেজ ।
বিভি/কেএস/এজেড













মন্তব্য করুন: