• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

‘১ ডিসেম্বর থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা’

প্রকাশিত: ০৮:২৬, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ০৮:৫৪, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘১ ডিসেম্বর থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা’

ঘোষণা দিতে দেরি হলেও আগামী ১ ডিসেম্বর থেকেই নতুন বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে গার্মেন্টস শিল্প ঘিরে চলমান অস্থিরতা নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, মজুরি বোর্ডের তৃতীয় সভার আগে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সরেজমিনে পোশাক শ্রমিকদের জীবনযাত্রার অবস্থা পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং বোর্ডের একজন সদস্য অসুস্থ থাকায় সভা সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ বা চাপ নেই।

তিনি আরও জানান, সভা পেছানো হলেও নির্ধারিত সময় অনুযায়ী ১ ডিসেম্বর থেকেই পোশাক শ্রমিকরা নতুন বর্ধিত বেতন পাবেন।

বিভি/ওটিপি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত