• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ব্যয় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা

প্রকাশিত: ১৪:৩৬, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:০৪, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ব্যয় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩২ হাজার ৮৬৬ কোটি টাকা এবং ঋণ থেকে পাওয়া যাবে ৪২৪ কোটি টাকা।

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে একনেক সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী।

তিনি জানান, আজকের সভায় মোট ২১টি প্রকল্প উপস্থাপনের কথা ছিল। এর মধ্যে ১৬টি প্রকল্প নিয়ে আলোচনা ও পর্যালোচনা শেষে অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে কয়েকটি সেতু নির্মাণসংক্রান্ত। এসব সেতুর কোনো কোনোটিতে নদীর মধ্যে পিলার ছাড়াই নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ধরনের সেতু নির্মাণে দেশের অভিজ্ঞতা না থাকায় বিদেশে প্রশিক্ষণের প্রস্তাব করা হয়। তবে প্রধানমন্ত্রী বিদেশ থেকে প্রশিক্ষক এনে দেশের বেশি সংখ্যক মানুষকে প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, ২৫৬টি সেতু নির্মাণের একটি প্রকল্পও রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো ও অর্থনীতির উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি হিসেবে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্পের মধ্যে যাতে কাজের পুনরাবৃত্তি বা ওভারল্যাপিং না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।

এ লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি বরিশাল ও বাবুগঞ্জ এলাকায় নদীভাঙন রোধে একটি প্রকল্পও অনুমোদন পেয়েছে।

বিভি/এমএন/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত