সার্বভৌমত্ব রক্ষায় প্রত্যেক নাগরিককে নয়নের মতো ভূমিকা রাখতে হবে: রাশেদ খাঁন
আওয়ামী লীগের প্রতি ন্যূনতম সহানুভূতি দেখালেও তাদের বিরুদ্ধে জনতার প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেক নাগরিককে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের মতো ভূমিকা রাখতে হবে।
রবিবার (১৫ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।
স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, যারা বাংলাদেশের জন্ম চায়নি, তাদের ওপর দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দেওয়ার কথা যারা বিশ্বাস করেন, তারা ‘বোকার স্বর্গে বসবাস করছেন’। এ ক্ষেত্রে গণঅভ্যুত্থানের পক্ষের প্রতিটি নাগরিককে রবিউল ইসলাম নয়নের মতো হয়ে ওঠার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও দুর্বৃত্তদের প্রতিরোধের ক্ষেত্রে যারা নমনীয় অবস্থান নিতে চান, তাদেরও সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনুসারীদের ভালো হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যার ঘটনা প্রমাণ করেছে, তারা পরিবর্তিত হবে না।
স্ট্যাটাসে তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে জনতার প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে দলটিকে ‘গোন কেস’ বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া আওয়ামী লীগের গণহত্যার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারে ফাঁসির দণ্ডের প্রত্যাশা ব্যক্ত করেন রাশেদ খাঁন। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে সংশ্লিষ্টদেরও জনগণের প্রতিরোধের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বিভি/এজেড













মন্তব্য করুন: