• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাজনীতিতে ভুল কৌশলের খেসারত দিতে হচ্ছে: মারুফ কামাল খান

প্রকাশিত: ১২:১৪, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজনীতিতে ভুল কৌশলের খেসারত দিতে হচ্ছে: মারুফ কামাল খান

মারুফ কামাল খান।

চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে আগের কৌশল আর কার্যকর নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান। রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কারও প্রতি অযথা নমনীয়তা কিংবা ভুল অবস্থান নেওয়ার পরিণতি ভোগ করতে হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ফ্যাসিবাদ পতন-পরবর্তী রাজনীতির ধারা বদলে গিয়েছে। সাপের গালে চুমু, আবার ব্যাঙের গালেও চুমু- এই ধারা এখন অচল।’

রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে আচরণের ক্ষেত্রে ভুল কৌশল নেওয়ার সমালোচনা করে তিনি আরও লেখেন, ‘যাকে চুমু দেওয়া দরকার তাকে লাথি মারা এবং যাকে লাথি মারা দরকার তাকে চুমু দেওয়ার ভুল কৌশলের খেসারতও দিতে হচ্ছে।’

স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, ‘তাই বলি কি, যার যা প্রাপ্য সেটা চুকিয়ে দিন। সবকিছু বিলকুল ঠিক হয়ে যাবে।’

বিভি/এফবি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত