• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

মনোহরদীতে কৃষকদের মাঝে বোরো ধান ও সরিষার বীজ বিতরণ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৬, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মনোহরদীতে কৃষকদের মাঝে বোরো ধান ও সরিষার বীজ বিতরণ

নরসিংদীর মনোহরদীতে দুই হাজার কৃষকের মাঝে উন্নতমানের বোরো ধান ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ বীজ বিতরণ করা হয়। এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এ কর্মসূচির আয়োজন করে।

রবিবার (৮ নভেম্বর) সকালে শুকুন্দী নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ বি এম মাহমুদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্যসচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল, সদস্যসচিব দীপক কুমার বর্মন প্রিন্স, মনোহরদী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুরুজ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোজাম্মেল হোসেন ভূঁইয়া উজ্জ্বল এবং মনোহরদী পৌরসভা কৃষকদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।

একই দিন বিকেলে বীরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দফায় কৃষকদের মধ্যে বীজ বিতরণ করা হয়। কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব। এ সময় একই অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহসিন কবীর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকবান্ধব সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রান্তিক কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে এ প্রণোদনামূলক বীজ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষির সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা শেষে অতিথিরা দুই হাজার কৃষকের হাতে উন্নতমানের বোরো ধান ও সরিষার বীজ তুলে দেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: