• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

টানা কমার পর ভরিতে ৩১৪৯ টাকা বাড়লো স্বর্ণের দাম 

প্রকাশিত: ১১:২৪, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
টানা কমার পর ভরিতে ৩১৪৯ টাকা বাড়লো স্বর্ণের দাম 

ছবি: সংগৃহীত

টানা কমার পর দেশের বাজারে বাড়লো স্বর্ণের গহনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ১৪৯ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, এই দাম কার্যকর হবে সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন: