• NEWS PORTAL

  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

‘সৃজন’-এর পাঠচক্রে আহমেদ বাসারের ‘সাড়া দাও প্রাচীন পাথর’ নিয়ে আলোচনা

প্রকাশিত: ২২:২১, ২ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:২১, ২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
‘সৃজন’-এর পাঠচক্রে আহমেদ বাসারের ‘সাড়া দাও প্রাচীন পাথর’ নিয়ে আলোচনা

শিল্প, সাহিত্য ও সমাজচিন্তার পত্রিকা ‘সৃজন’-এর আয়োজনে বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে অনুষ্ঠিত হয়েছে পাঠচক্র। এতে দেশের স্বনামধন্য কবি, লেখক ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন।

আয়োজনটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে কবি ও কথাসাহিত্যিক আহমেদ বাসারের কাব্যগ্রন্থ ‘সাড়া দাও প্রাচীন পাথর’-এর পাঠ ও পর্যালোচনা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে কবি ও চিন্তক রেজাউল করিম রনি ‘বৈষম্যের ধারণা’ বিষয়ে একক বক্তৃতা দেন।

আহমেদ বাসার সমকালীন বাংলা সাহিত্যের একজন সক্রিয় কবি ও কথাসাহিত্যিক। কবিতার পাশাপাশি সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি লিখছেন। শিল্প-সাহিত্যের নানা বিষয়ে তাঁর প্রবন্ধ, নিবন্ধ ও পর্যালোচনা প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত তাঁর প্রায় ১৫টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

২০২৬ সালের অমর একুশে বইমেলায় ‘সৃজন’ থেকে প্রকাশিত হয় আহমেদ বাসারের কাব্যগ্রন্থ ‘সাড়া দাও প্রাচীন পাথর’। প্রকাশের পর থেকেই বইটি পাঠক ও কবিতাপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

পাঠচক্রের প্রথম পর্বে বইটি নিয়ে আলোচনা করেন লেখক ও গবেষক অধ্যাপক ড. আনোয়ারুল হক এবং কথাসাহিত্যিক সালেহা ফেরদৌস। তাঁরা গ্রন্থটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘বৈষম্যের ধারণা’ বিষয়ে একক বক্তব্য দেন তাত্ত্বিক ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউল করিম রনি।

পরে একাধিক আবৃত্তিশিল্পী আহমেদ বাসারের কবিতা আবৃত্তি করেন। কবিও নিজের অনুভূতি প্রকাশ করেন। সবশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উপস্থাপক ও কবি আকেল হায়দার।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত