রিজেন্সির ছাদ রেস্টুরেন্ট ভাঙতে গিয়ে বাধার মুখে রাজউক
রাজধানীর খিলক্ষেতে খোদ রাজউক ট্রেডসেন্টারে নকশা বহির্ভূত স্থাপনা, সেই অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে বাধার মুখে পড়ে রাজউকেরই ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় ভবনটিতে থাকা ঢাকা রিজেন্সি হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের হামলার মুখে পড়েন সাংবাদিকরা।
পাঁচ লাখ টাকা জরিমানার পাশাপাশি গুড়িয়ে দেয়া হয় ভবনের রুফটপ রেস্টুরেন্ট। এর আগে, উত্তরায় প্যারাডাইজ ভবনের মালিককে পাঁচ লাখ টাকা জরিমনা করে ভ্রাম্যমাণ আদালত। সিলগালা করে দেয়া হয়েছে খাজানাসহ দু'টি রেস্তোরাঁ।
ঢাকা রিজেন্সি হোটেলের নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেন করতে গিয়ে নাজেহাল রাজউকের ভ্রাম্যামাণ আদালত ও উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা ঘটনার দায় স্বীকার করে পরে সাংবাদিকদের কাছে ক্ষমাও চান ঢাকা রিজেন্সি হোটেল কর্তৃপক্ষ।
রাজউক ট্রেডসেন্টারের ওই ভবনেই বেজমেন্ট দখল করে গড়ে উঠেছে শত শত দোকান। সেগুলোও সরিয়ে নেয়ার নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত।
এরআগে, রাজধানীর উত্তরায় জসিমউদ্দিন রোডে প্যারাডাইজ ভবনে আভিযান চালায় রাজউকের ভ্রাম্যামাণ আদালত। অবৈধ স্থাপনা ও রেস্টুরেন্ট সরিয়ে নিতে ভবন মালিককে জরিমানার পাশাপাশি পনেরো দিন সময় দেয়া হয়।
জরিমানা ও সিলগালা করা হয় খাজানা রেস্টুরেন্টকে। নকশা বহির্ভূত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়ে যাওয়ার কথা জানায় ভ্রাম্যামাণ আদালত।
রেস্টুরেন্ট মালিকদের পাশপাশি ভবন মালিকদেরও আইনের আওতায় আনার আশ্বাস সংশ্লিষ্টদের।
বিভি/রিসি













মন্তব্য করুন: